চট্টগ্রাম জেল সুপার সড়ক দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকোরিয়া উপজেলার ডুলাহাজরার পাগলির বিল এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চট্টগ্রামের জেল সুপার মোস্তাফিজুর রহমান নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার রাত আটটার দিকে মোস্তাফিজুর রহমান স্ত্রী, সন্তানসহ পরিবারের সাতজন সদস্য নিয়ে মাইক্রোবাসে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থলেই মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, মাইক্রোবাসটি উদ্ধার করে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।