চট্টগ্রাম ডিজিটাল বন্দরে উন্নীত হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে আধুনিকায়নের দুটি প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহীদ মুন্সী মোহাম্মদ ফজলুর রহমান মিলনায়তনে কম্পিউটারে সুইচ টিপে এ দুটি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, এই দুটো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ডিজিটাল বন্দর হিসেবে আজ উন্নীত হচ্ছে। বন্দর ব্যবহারকারীর যাতে ঝক্কি-ঝামেলা পোহাতে না হয়, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।অনুষ্ঠানে জানানো হয়, কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি (সিটিএমএস) এবং তেজস্ক্রিয়তা শনাক্তকরণ পদ্ধতি নামে এই দুটো প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এবং বন্দরের অর্থায়নে সিটিএমএস প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ৬৮ কোটি টাকা। এ ছাড়া তেজস্ক্রিয়তা শনাক্তকরণ প্রকল্পে ব্যয় প্রায় ১০৫ কোটি টাকা, যা যুক্তরাষ্ট্র সরকার নিজ খরচে এই প্রকল্প বাস্তবায়ন করেছে।