চট্টগ্রাম নগরে আগুনে, দোকান পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শাহ আমানত মাজার সংলগ্ন বদরপট্টি এলাকায় অগ্নিকাণ্ডে বেশ কিছু পাইকারি দোকান পুড়ে গেছে। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনীর আগ্রাবাদ এবং নন্দনকানন থেকে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ প্রথম আলো অনলাইনকে বলেন, নেভানোর কাজ শুরু করলেও আগুন নিয়ন্ত্রণে আসছে না।সর্ব শেষ খবরে জানা গেছে, আগুন নিভে গেছে। তবে শতাধিক দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষিতর পরিমান প্রায় কোটি টাকার ওপরে হবে বলে স্থানীয়রা দাবি করেছেন।