চট্টগ্রাম নগরে রেকর্ড বৃষ্টি, জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। টানা ছয় ঘণ্টায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিতে নগরের বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এর আগে এত বৃষ্টি হয়নি। সকাল থেকে ভারী বর্ষণে বহদ্দারহাট, চকবাজার, বাকুলিয়া, মুরাদপুর, নাসিরাবাদ, আগ্রাবাদ ও হালিশহরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্কুল ও বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।