চট্টগ্রাম পোর্ট থেকে উধাও হয়ে যাওয়া কনটেইনার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম পোর্ট থেকে কাপড়ভর্তি কনটেইনারটি আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৩ পুরান ঢাকার কোতোয়ালি থানার সামনে থেকে উদ্ধার করেছে। র্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল ফিরোজ জানান, ঢাকার একজন ব্যবসায়ী ওই কনটেইনারটি কিনে নিয়ে আসছে, এ খবর পেয়ে র্যাব-৩-এর সদস্যেরা তা কোতোয়ালি থানার সামনে জব্দ করে।র্যাব কনটেইনারটির ক্রেতা পুরান ঢাকার ব্যবসায়ী তুহিন ও কনটেইনারবাহী লরির চালককেও গ্রেপ্তার করেছে। ১৬ ফেব্রুয়ারি কনটেইনারটি চট্টগ্রাম পোর্ট থেকে গায়েব হয়ে যায়।চট্টগ্রামের একজন কাপড় ব্যবসায়ী শুল্ক ফাঁকি দিতে পোর্ট থেকে এটি অবৈধভাবে বের করে তুহিনের কাছে বিক্রি করে দেন। চট্টগ্রামের ওই ব্যবসায়ীকে ধরতে র্যাব এখন অভিযান চালাচ্ছে।