চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।এবার ‘ক’ বিভাগের দুই হাজার ৬১৩ জন এবং ‘খ’ বিভাগের ১১০ জন শিক্ষার্থীর মেধা ও অপেক্ষমাণ তালিকা যুগ্মভাবে প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় তিন হাজার ৬৬৫ জন শিক্ষার্থী অংশ নেন। ‘ক’ বিভাগে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর অঞ্চল ও পরিকল্পনা, মাইনিং অ্যান্ড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ‘খ’ বিভাগে স্থাপত্য বিভাগ রয়েছে। ভর্তি, ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ ও সময় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাবে।