চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১০ নভেম্বর ভর্তি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল রোববার প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে একাডেমিক কাউন্সিলের ৭৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। এ ছাড়া এ সভায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. তাজুল ইসলামকে প্রধান করে একটি ভর্তি কমিটিও গঠন করা হয়েছে।