চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা কাল শনিবার। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে এ শিক্ষাবর্ষে ছয় হাজারেরও বেশি ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। আর প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করবে ১১ জন শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তির জন্য লিখিত পরীক্ষা কাল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং অতিরিক্ত ‘খ’ গ্রুপের (স্থাপত্য বিভাগের জন্য) মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা কাল বেলা দুইটা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে ২৪ নভেম্বর। এ ছাড়া ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cuet.ac.bd) হতে সংগ্রহ করা যাবে।