চট্টগ্রাম বন্দরে জমে থাকা মালামাল নিলামের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের বেশি সময় ধরে জমে থাকা মালামাল নিলামে তুলতে এনবিআরকে সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান কমিটি।আজ সোমবার সংসদ সচিবালয়ে কমিটির এক বৈঠক থেকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এ বি এম গোলাম মোস্তাফা।আইন অনুযায়ী, বন্দরে মালিকবিহীন জমে থাকা মালামালের মালিক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, একসময় সারা দেশে নৌপথের দৈর্ঘ্য ছিল ৩০ হাজার কিলোমিটার আর বর্তমানে তা সাড়ে তিন হাজার কিলোমিটারে দাঁড়িয়েছে। এ জন্য নৌপথে চলাচল নির্বিঘ্ন করতে সারা বছর ক্যাপিটাল ড্রেজিং কার্যক্রম গ্রহণে নৌ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।একই সঙ্গে বৈঠকে জানানো হয়, বর্তমানে বুড়িগঙ্গা নদীতে ১৩৮টি মুখ দিয়ে বর্জ্য নির্গত হয়। তাই নদীর পানি দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এসব বর্জ্য অন্যত্র নিগমন করার ব্যবস্থা নিতেও বৈঠকে সুপারিশ করা হয়।