চট্টগ্রাম বন্দরে ডুবে গেছে তেলবাহী জলযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটির সামনে ‘ওটি মুন’ নামের তেল পরিবহনকারী একটি জলযান ডুবে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জলযানে ১৫০ টন জ্বালানি তেল ছিল বলে বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ জানান।জেটি থেকে তেল ভরার সময় ওই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়ার পর ওই জলযান থেকে কর্ণফুলী নদীর বিশাল এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। বর্তমানে বন্দরের তিনটি জাহাজ রাসায়নিক ছিটিয়ে তেলের দূষণ কমানোর চেষ্টা করছে।