চট্টগ্রাম বন্দরে সিমেন্টবোঝাই জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আজ শনিবার সকালে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষের পর একটি জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া সিমেন্ট ক্লিংকারবোঝাই জাহাজটির নাম মানিক মিয়া-২। এতে এক হাজার ২০০ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।বন্দর সূত্রে জানা গেছে, সকাল পৌনে সাতটার দিকে আবদুল্লাহ আল আসিক নামের একটি খালি লাইটার জাহাজ পণ্য আনতে বহির্নোঙরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে পণ্যবোঝাই লাইটার জাহাজ মানিক মিয়া-২ ফিরছিল। উভয়ের মুখোমুখি সংঘর্ষে সিমেন্ট ক্লিংকারবোঝাই লাইটার জাহাজটিতে পানি ওঠে যায়। আটটার দিকে এটি পুরোপুরি ডুবে যায়। বন্দরের উদ্ধারকারী দুটি জাহাজ জরিপ-৮ ও জরিপ-১৫-কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বয়া চিহ্নিত করার জন্য বিএলভি লুসাইকে সেখানে পাঠানো হয়েছে।