চট্টগ্রাম বন্দরের চ্যানেলের প্রবেশমুখে জাহাজ আটকে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেটিতে ভেড়ার পথে চট্টগ্রাম বন্দর চ্যানেলের প্রবেশমুখে আজ শনিবার দুপুর ১২টার দিকে ভোজ্যতেলবাহী একটি ট্যাংকার আটকে গেছে। প্রায় সাড়ে ১৩ হাজার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে সিডপলিন নামের এ ট্যাংকটির গত মঙ্গলবার বন্দরের বহির্নোঙরে আসে।বন্দরের বেতার নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত একজন কর্মী জানান, কুয়াশার কারণে এ ঘটনা ঘটেছে। জাহাজটি বন্দরের গ্রিন বয়ার কাছে এখন আটকে আছে। এটি বন্দরের রিভার মুরিং-৩ নম্বর জেটিতে ভিড়ে সয়াবিন খালাস করার কথা ছিল।বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ জানান, জাহাজটি আটকে থাকলেও বন্দরে জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটেনি। আজ চারটি জাহাজ বন্দর জেটিতে ভিড়েছে এবং তিনটি জাহাজ বন্দর ত্যাগ করেছে। আজ রাত ১০টায় জোয়ারের সময় জাহাজটি জেটিতে ভেড়ানোর চেষ্টা করা হবে বলে তিনি জানান।