চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধিতে এবার উপদেষ্টা কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সুষ্ঠু কার্যক্রম পরিচালনা ও দক্ষতা বৃদ্ধির জন্য ১৫ দিনের মধ্যে একটি উপদেষ্টা কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, কাউন্সিল গঠনের এক সপ্তাহ পর বন্দর নগরে এ কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি মাসেই এ কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে।আজ শনিবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ‘বিশ্ব বাণিজ্যের প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দরের গতিশীলতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ শিপিং কাউন্সিল (এসসিবি) ও দৈনিক পূর্বকোণ পত্রিকা যৌথভাবে এ গোলটেবিল আলোচনায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা, বন্দর-সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোলটেবিল আলোচনায় স্বার্থ-সংশ্লিষ্টরা টার্ন অ্যারাউন্ড টাইমসহ (টিএটি) চট্টগ্রাম বন্দরের গত পাঁচ মাসের অবস্থা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করে। তারা বন্দরের যথাযথ ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করে।নৌপরিবহনমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে চুরি বন্ধের লক্ষ্যে সিকিউরিটি মেশিন স্থাপন করা হবে।—বাসস