চট্টগ্রাম বন্দরের মোহনায় আটকে গেছে কনটেইনারবাহী জাহাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের জেটি ছেড়ে যাওয়ার সময় পানির গভীরতা কম থাকায় মোহনার কাছাকাছি কনটেইনারবাহী জাহাজ এমভি কুরিয়ার আটকে গেছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটায় এ ঘটনা ঘটে।বন্দরের বেতার নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে, আমদানিপণ্য খালাস এবং রপ্তানিপণ্য বোঝাই করে জাহাজটি সিঙ্গাপুরে যাচ্ছিল। বন্দরের পাইলট মো. আবু সুফিয়ান জাহাজটি নিয়ে যাচ্ছিলেন। মোহনার কাছাকাছি ১ নম্বর গ্রিন বয়ার কাছে পানির গভীরতা কম থাকায় জাহাজটি আটকে যায়।ঘটনাস্থল থেকে বন্দরের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, জাহাজটি চ্যানেলের একপাশে আটকে গেলেও বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। রাত ১২টায় জোয়ারের সময় পানির গভীরতা বাড়লে জাহাজটি সরিয়ে নেওয়া যাবে।