চট্টগ্রাম বন্দরের সেবার মান নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সেবার মান হ্রাস, ঘুষ-দুর্নীতি ও শ্রমিক অসনে্তাষ বৃদ্ধি, সংরক্ষিত জেটি এলাকার জেটি থেকে আমদানি-রপ্তানি পণ্য উধাও হওয়াসহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। আজ বুধবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের দপ্তরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে ব্যবসায়ীরা তঁাদের ক্ষোভের কথা জানান।পেৌনে তিন ঘণ্টার বৈঠকে বাদানুবাদ ও আলোচনা শেষে চট্টগ্রাম বন্দরের সেবার মান উন্নত করতে একগুচ্ছ সদ্ধিান্ত বাস্তবায়নে মতৈক্য হয়। এসব সদ্ধিানে্তর মধ্যে রয়েছে বন্দরে জাহাজের গড় অবস্থানকালীন সময় (টার্ন রাউন্ড টাইম) আড়াই দিনে (৪৮ ঘণ্টা) নামিয়ে আনা, বন্দরের সংরক্ষিত জেটি এলাকা থেকে পণ্য চুরি ঠেকাতে আরও নতুন ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন ও তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ব্যবস্থা করা, এক সপ্তাহের মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) পণ্য ওঠানো-নামানোর কাজের দরপত্র আহ্বানের ব্যবস্থা করা, তিনটি কনটেইনার জেটির দরপত্রের কাজ ২২ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা, বন্দর পরিচালনায় পরামর্শক কমিটিকে সক্রিয় করা, কিছু নতুন যন্ত্রপাতি কেনা ইত্যাদি। এসব কাজের অগ্রগতি পর্যালোচনায় দুই মাস পর একই কার্যালয়ে অনুরূপ বৈঠক অনুষ্ঠানের সদ্ধিান্ত হয়েছে বলে জানা যায়।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিমের সভাপতিত্বে বৈঠকে এফবিসিসিআইয়ের বন্দরবিষয়ক কর্মকর্তা এস এম নুরুল হক, বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, প্রথম সহসভাপতি নাছির উদ্দীন চেৌধুরী, বিকেএমইএর সহসভাপতি হাবিবুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আব্দুচ ছালাম, চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি এস এম আবু তৈয়ব, চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আরও ছিলেন নেৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বজলুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) ফরিদ উদ্দীন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আর ইউ আহমদ ও দুই সদস্য হাদি হোসেন ও আরিফ মাহমুদ, প্রধান প্রকেৌশলী (যানি্ত্রক) খায়রুল মোস্তফা, চট্টগ্রাম কাস্টম হাউসের আমদানি ও রপ্তানি শাখার দুই কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া ও জামাল হোসেন।