চট্টগ্রাম বিমানবন্দরে ১৭ কেজি সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আজ মঙ্গলবার সকালে একজন যাত্রীর কাছ থেকে ১৪৬টি সোনার বার জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ, যার ওজন প্রায় ১৭ কেজি। একই সঙ্গে কিছু গয়নাও জব্দ করা হয়। এ ঘটনায় ওই যাত্রী মীর মোহাম্মদ শাহনেওয়াজকে আটক করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে নয়টায় মাসকট থেকে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমান চট্টগ্রামে অবতরণ করে। এ সময় বিমানের যাত্রী মীর মোহাম্মদ শাহনেওয়াজের আচরণ অস্বাভাবিক মনে হলে তাঁকে বিমান থেকে নামিয়ে আনা হয়। তাঁর ঢাকা যাওয়ার কথা ছিল। সন্দেহজনক আচরণের কারণে তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সোনার ১৪০টি বার পাওয়া যায়। এগুলোর মোট ওজন প্রায় ১৭ কেজি।বিমানবন্দরের দায়িত্বরত কাস্টম হাউসের সহকারী কমিশনার সুশান্ত পাল প্রথম আলো ডটকমকে বলেন, ‘শাহনেওয়াজের কাছ থেকে প্রায় ১৭ কেজি ওজনের সোনা জব্দ করা হয়েছে। একেকটি বারের ওজন ১০ তোলা করে। আটক স্বর্ণের মূল্য প্রায় আট কোটি টাকা। এ ছাড়া কিছু গহনাও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’