চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আটকদের মধ্যে ৫৪ জনকে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনায় আটক ২৪১ জনের মধ্যে ৫৪ জনকে আজ মঙ্গলবার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই ৫৪ জনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন কাদের, সোহরাওয়ার্দী হলের সাবেক সভাপতি জাভেদ ইকবালসহ শিবিরের ১১ নেতাকর্মী আছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেড এম মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গতকাল পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। পুলিশ পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ২৪১ জনকে আটক করে।