চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে আজ বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে তিনজন আহত হয়েছে। শাটল ট্রেনকেন্দ্রিক উল্কা ও অরিয়ন নামে দুটি সংগঠন আওয়ামী লীগ-সমর্থিত হিসেবে পরিচিত। এ ঘটনায় হাটহাজারী থানার পুলিশ দুজনকে আটক করেছে।উল্কা আওয়ামী লীগ নেতা আজম নাছিরউদ্দিন ও অরিয়ন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীপন্থী বলে জানা গেছে। গতকাল বুধবারও একই কারণে গ্রুপ দুটির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল।জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে স্টেশন এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম এ প্রসঙ্গে বলেন, শাটল ট্রেনে কর্তৃত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে দুই গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।