চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে শনিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষাকালীন এক মাস ছুটি শেষে আগামী শনিবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে আবাসিক হলে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বলেন, আগামী শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাকার্যক্রম ও পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী শাটলট্রেনও যথাসময়ে চলবে।