চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১২ মে পর্যন্ত বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা ১২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কামরুল হুদা প্রথম আলোকে এ কথা জানান। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত দুই দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় চারজন ছাত্রকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এঁরা হলেন—আনিসুল হাসান মাহমুদ (রাজনীতি বিজ্ঞান), আতাউল মান্নান বাবুল (ইংরেজি), আরিফুল ইসলাম আরিফ (মার্কেটিং) ও মিতু (দর্শন)। ডিসিপ্লিন কমিটির সুপারিশে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।