চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৭ মার্চ পর্যন্ত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ২ মার্চের পরিবর্তে ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আবাসিক হলগুলো ২ মার্চের পরিবর্তে ১৬ মার্চ খোলা হবে। আজ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় ।এ ছাড়া সংঘর্ষে নিহত দুই ছাত্রের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান ও গুরুতর আহতদের চিকিত্সা-ব্যয় বহন এবং ১৫ সদস্যের স্থায়ী পরিবেশ পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শিবিরের দুই নেতা নিহত হন। এরপর কর্তৃপক্ষ ১৬ ফেব্রুয়ারি এবং পরের দিন জরুরি সিন্ডিকেট সভায় ২ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে।সিন্ডিকেটের জরুরি সভা শেষে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, ‘সৌহার্দ্য ও সমঝোতামূলক পরিবেশ ফিরে না আসায় বিশ্ববিদ্যালয়ের বন্ধ ১৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের তদন্ত এবং লিয়াজোঁ কমিটি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারার কারণে বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।’ এ সময়ের মধ্যে সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ে সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত ১০ সদস্যের লিয়াজোঁ কমিটি সিন্ডিকেটের কাছে ১৩ দফা সুপারিশ-সংবলিত অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে।উল্লেখ্যযোগ্য সুপারিশগুলো হচ্ছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ক্যাম্পাসে আরোপকৃত নিষেধাজ্ঞা সব রাজনৈতিক সভা-সমাবেশ-মানববন্ধন কার্যকরভাবে বলবত্ করা, আবাসিক হলগুলোতে কোনো অনাবাসিক ও বহিরাগত শিক্ষার্থী যাতে অবস্থান করতে না পারে, তা কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রক্টরিয়াল বডি আরও সক্রিয় করা, ক্যাম্পাস ও ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় পোস্টার ও প্রচারপত্র বিলিকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।