চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: যৌন হয়রানির দায়ে শিক্ষক চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চাকরিচ্যুত শিক্ষকের নাম আবদুল্লাহ আল মামুন। তিনি নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর বিরুদ্ধে একই বিভাগের স্নাতকোত্তর শেষবর্ষের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেন। এ ব্যাপারে দুই দফা তদন্ত করা হয়। উভয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ সিন্ডিকেটের সভায় তাঁকে চাকরিচ্যুত করা হয়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিক্ষক মামুন কোনো মন্তব্য করতে রাজি হননি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, যৌন হয়রানির শিকার ছাত্রীটি গত বছরের ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রথম তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে কর্তৃপক্ষ চলতি বছরের ৭ এপ্রিল মামুনকে এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। পরে আবার অধিকতর তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। ওই কমিটির প্রতিবেদনেও যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাই আজ তাঁকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।এদিকে বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়েজ উল্লাহকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন নিয়োগের সময় আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। তদন্ত কমিটি এই অভিযোগেরও প্রমাণ পায়। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ-রেজিস্ট্রারের দায়িত্বরত ছিলেন। এ ব্যাপারে তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষকসহ দুজনকে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে।