চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা তিনটার দিকে এ সংঘর্ষ বাধে।জানা গেছে, আজ দুপুরে শাটল ট্রেনের বগিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের সহযোগীদের সঙ্গে সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুর সহযোগীদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে বেলা তিনটার দিকে ক্যাম্পাসে এসে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক রবিসহ চারজন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। বিবদমান দুই পক্ষ এখন ক্যাম্পাসের শাহজালাল হলের সামনে মুখোমুখি অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ-দৌলা বলেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে।