চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক প্রাধ্যক্ষের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের প্রাধ্যক্ষ এস এম সালামত উল্লাহ পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলমের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, গত ২৫ অক্টোবর রাতে শাহজালাল হলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ছাত্রশিবিরের ২৮ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ২৬ জন জামিন পেয়ে হলে উঠতে গেলে ছাত্রলীগ বাধা দেয়। বিষয়টি ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রাধ্যক্ষের কাছে জানানো হলে তিনি আজ তাঁর সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন। তবে এর আগেই তিনি পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম প্রাধ্যক্ষ এস এম সালামত উল্লাহর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।