চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ৪৩৭ নম্বর কক্ষ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ১৩৭টি গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে এগুলো উদ্ধার করা হয়। এই কক্ষে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা থাকেন বলে জানা গেছে।চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জেড এ মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ এফ রহমান হলে অবস্থান নেয়। পরে হলের ৪৩৭ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে তিনটি বন্দুক, একটি পাইপগান, একটি এলজি ও দেশে তৈরি একটি রিভলবার রয়েছে। এ ছাড়া রাইফেলের ৭৬টি ও নাইন এমএম পিস্তলের ২৩টি গুলি এবং ৩৮টি কার্তুজ উদ্ধার করা হয়।