চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন সাময়িকভাবে স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সমাবর্তন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদকে ডিলিট উপাধি দেওয়ার জন্য আগামী ৩ এপ্রিল এই বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়েছিল।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন প্রথম আলো অনলাইনকে জানান, মাহাথির মোহাম্মদের দপ্তর থেকে বিশেষ সমাবর্তন আপাতত স্থগিত রাখার চিঠি দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজ সকালে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ সমাবর্তনের তারিখ পরে জানানো হবে।