চট্টগ্রাম মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা তিন ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা-আতঙ্কে চট্টগ্রাম মেডিকেল কলেজ আজ রোববার সকাল থেকে তিন ঘণ্টা বন্ধ থাকার পর বেলা সাড়ে ১২টার দিকে খুলে দেওয়া হয়েছে। কলেজের সব শ্রেণীকক্ষ, প্রশাসনিক ভবন ও লাইব্রেরি তল্লাশি চালিয়ে কোনো বোমা না পেয়ে পুলিশ কলেজটিকে নিরাপদ ঘোষণা করেছে।চট্টগ্রাম নগর পুলিশের (উত্তর) বনজ কুমার মজুমদার জানান, আজ সকালে অজ্ঞাত এক ব্যক্তি অধ্যক্ষের দপ্তরে ফোন করে জানায়, কলেজটির প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষগুলোতে অন্তত আটটি বোমা পুঁতে রাখা হয়েছে। এ সময় অধ্যক্ষ কলেজে না থাকায় তাঁর সহকারী ফোন করে তাঁকে খবরটি জানান। পরে অধ্যক্ষ পুলিশকে বিষয়টি জানালে, পুলিশ সকাল সাড়ে নয়টা থেকে সেখানে ব্যাপক তল্লাশি চালায়।স্থানীয় পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খিসা জানান, প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে তল্লাশি চালিয়ে কোনো বোমা পাওয়া যায়নি। কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য এটি করেছে।