চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে যাওয়া আটজন প্রার্থীর জন্য আজ বুধবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। সকাল ১০টার দিকে নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে প্রতীক বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়। চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে জাহাজ, মঞ্জুর আলমকে আনারস, সোলায়মান আলম শেঠকে টিভি, ইব্রাহিম চৌধুরীকে মোটরসাইকেল, জানে আলমকে দোয়াত-কলম, সৈয়দ সাজ্জাদ জোহাকে চশমা, রফিকুল আলমকে তালা ও মোজাম্মেল হোসেনকে হেলিকপ্টার প্রতীক দেওয়া হয়েছে।