চট্টগ্রামবাসীকে খালেদা ও নিজামীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মো. মনজুর আলম জয়লাভ করায় চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে জয়লাভ করায় মনজুর আলমকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।আজ শুক্রবার পৃথক বিবৃতিতে দল দুটির দুই শীর্ষ নেতা এ অভিনন্দন জানান।খালেদা জিয়া মনজুর আলমের জয়কে চট্টগ্রামের উন্নয়নের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এই বিজয়ের মাধ্যমে সরকারের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে জনগণের রায় প্রতিফলিত হয়েছে।’ তিনি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ আখ্যা দিয়ে নির্বাচন কমিশন, গণমাধ্যম, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।অন্যদিকে জামায়াতের আমির তাঁর বিবৃতিতে আশা প্রকাশ করেন, মনজুর আলম তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চট্টগ্রাম মহানগরকে একটি আধুনিক মহানগরে পরিণত করবেন।