চট্টগ্রামে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় আজ সোমবার একটি তুলার গুদামে আগুন লেগে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।বেলা একটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। নিহত শ্রমিকের নাম আসমা আক্তার (১৮)। আহতরা হলেন রোকেয়া বেগম (৫০), জাহানারা বেগম (৩৫) এবং মো. রাজ (৩)। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এই বাহিনীর প্রধান সরোজ কুমার ঘোষ জানান, গায়ে আগুন লাগার পর আসমা তিন তলা থেকে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাঁচলাইশ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অরুণ দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন দমকলের কর্মীরা।