চট্টগ্রামে অজিত রায় স্মরণে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান আর স্মৃতিচারণার মধ্য দিয়ে অজিত রায়কে স্মরণ করেছে তাঁরই গড়া প্রতিষ্ঠান অভ্যুদয় সংগীত অঙ্গনের চট্টগ্রাম শাখা। সম্প্রতি চট্টগ্রামে শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠান ‘তুমি আমার অহংকার...’। অনুষ্ঠান শুরু হয় সমবেত কণ্ঠে ‘পথে চলে যেতে যেতে’ গানটির মধ্য দিয়ে। গানের ফাঁকে ফাঁকে চলে কথামালা আর স্মৃতিচারণা। স্মতিচারণা করেন রফিকুল আলম, বেগম মুশতারি শফি, মৃণাল ভট্টাচার্য, হাসান আরিফ, মহাদেব ঘোষ, আবদুর রহিম, শ্যামল চৌধুরী ও মাখন হালদার। রফিকুল আলম বলেন, ‘এমন কিছু মানুষ থাকেন, যাঁরা একসময় প্রতিষ্ঠানে পরিণত হন—অজিত রায় একটি প্রতিষ্ঠান। তিনি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে গেছেন।’ অনুষ্ঠানে শিল্পীরা গণসংগীত ও রবীন্দ্রসংগীত গেয়ে শোনান।