চট্টগ্রামে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, মহিলা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের খুলশি থানাধীন পাহাড়তলী পুলিশ বিটের অদূরে শহীদ মিনারের কাছে একটি টিনশেড ঘর থেকে পুলিশ আজ রোববার ভোরে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ সাহেরা বেগম (৪৩) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে একটি পাইপগান, দুটি কার্তুজ, ছয়টি তাজা ককটেল, একটি ছোরা ও একটি চাপাতি রয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।খুলশি থানার উপপরিদর্শক (এসআই) এনাম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এসব অস্ত্রশস্ত্র সাহেরার কি না, তা আমরা খতিয়ে দেখছি। কেউ হয়তো সাহেরাকে ফাঁসানোর জন্য তাঁর বসতবাড়ির রান্নাঘরে এ অস্ত্রশস্ত্র রাখতে পারে। তদন্ত করে প্রকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।’