চট্টগ্রামে অস্ত্রসহ শিবিরের তিন ক্যাডার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে বায়েজীদ থানার চালিতাতলী এলাকা থেকে পুলিশ অস্ত্রসহ শিবিরের তিনজন ক্যাডারকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এঁরা হলেন—সরোয়ার, ম্যাক্সন ও গিট্টু মানিক। বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালিতাতলী এলাকা থেকে সরোয়ার, ম্যাক্সন ও গিট্টু মানিককে গ্রেপ্তার করা হয়। এঁরা শিবির ক্যাডার ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাজ্জাদ খানের সহযোগী। এ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ অনেক মামলা আছে। নগরের বড় বড় ছিনতাইয়ের ঘটনায় তাঁরা জড়িত বলে তিনি উল্লেখ করেন।ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেলসহ পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।