চট্টগ্রামে আইসক্রিম কারখানা বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আগ্রাবাদের মিস্ত্রিপাড়া এলাকায় নিউ পোলার আইসক্রিম ফ্যাক্টরি নামের একটি আইসক্রিম তৈরির কারাখানা বন্ধ করে দেওয়া হয়েছে। বিষাক্ত রং এবং অপরিষ্কার পানি দিয়ে আইসক্রিম তৈরির দায়ে ওই কারাখানাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়।গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিজনুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কারখানাটি বন্ধ করে দেন।মো. ফিজনুর রহমান প্রথম আলোকে বলেন, কারাখানাটিতে যে রং ব্যবহার করে নানা রঙের আইসক্রিম তৈরি করা হতো, সেগুলো খুবই বিষাক্ত। এ কারণে কারখানাটি বন্ধ এবং এক ড্রাম রং নষ্ট করা হয়েছে। ওই কারখানাকে অর্থদণ্ড দেওয়ার বিষয়টিও তিনি নিশ্চিত করেন।