চট্টগ্রামে আগুনে দুটি বাড়িসহ দোকান, ১৩টি অটোরিকশা পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শহরের সদরঘাট এলাকায় গতকাল বুধবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি, তিনটি দোকান, ১৩টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত লোকজন দাবি করছে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আসলাম হোসেন নামের এক ব্যক্তির গ্যারাজে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।