চট্টগ্রামে আগুনে পুড়ল ৩৬ দোকান, ক্ষতি ৪৫ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া থানার বউবাজার ছালা কলোনিতে আজ সোমবার ভোরে ৩৬টি দোকান ও একটি বসত ঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ছালা কলোনির মরিয়ম বেগমের ১৪টি ভাঙারি দোকান, শমসের আলীর বিভিন্ন পণ্যের ২২টি দোকান এবং মাসুমা বেগমের ১৬ কক্ষের একটি ভাড়া বসত ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ম. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের পাঁচটি ইউনিটের ১১টি গাড়ি প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’