চট্টগ্রামে আগুনে পুড়ে একই পরিবারের ৪ শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ থানার মোহাম্মদ আলী কলোনিতে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটায় আগুনে পুড়ে একই পরিবারের চার শিশু মারা গেছে। আগুনে শিশুদের মা হোসনে আরাসহ আরও দুজন আহত হন।নিহত শিশুরা হলো নূরনবী (১০), সালাউদ্দিন (৭), আলাউদ্দিন (৫) ও তানজিনা (৪)। ফায়ার সার্ভিস জানিয়েছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এলাকাবাসী ও বাড়ির মালিক আলী বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কলোনিটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে ৩৬টি বেড়ার ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।