চট্টগ্রামে আগুনে পুড়ে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চকবাজারে একটি ভবনে আগুন লেগে এক ব্যক্তি নিহত হয়েছে। তাঁর নাম জসিম উদ্দিন (১৮)। আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর পৌনে পাঁচটার দিকে চকবাজারে অধ্যাপক ইউসুফের চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানায়। অগ্নিদগ্ধ জসিম উদ্দিনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।