চট্টগ্রামে আগুনে ১৪ দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বন্দর নতুন মার্কেটে আজ শুক্রবার ভোরে আগুনে ১৪ টি দোকান পুড়ে গেছে। দমকল বাহিনী সূত্রে জানা গেছে এতে ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনী সূত্রে জানা গেছে ভোর সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে বন্দর মার্কেটের একটি দোকানে আগুন লাগে। আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর ৪ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সকাল ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে কর্তব্যরত ফায়ার কর্মকর্তা বিশু কুমার দে জানান। আগুনে মার্কেটের জুয়েলারি, ডিপার্টমেন্টাল স্টোর, মুদি দোকান, ডিসপেনসারি ও সেলুনসহ ১৪ টি দোকান পুড়ে মোট ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানায়।