চট্টগ্রামে আগুনে ২৬ দোকান ও ১০ কাঁচা ঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় আগুনে ২৬টি দোকান ও ১০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে মাস্টারপুল এলাকার পেয়ার মোহাম্মদ ও নাজিমুল হকের মালিকানাধীন ২৬টি দোকান ও ১০টি কাঁচা ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ মোট ১০ লাখ টাকা। তবে স্থানীয়রা দাবি করেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।পুড়ে যাওয়া দোকানের মধ্যে সেলুন, জুয়েলারি, হোটেল, রিকশা গ্যারেজ, মোটর পার্টস, টেইলারিং ও ভাঙারির দোকান আছে । আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিস ইউনিটের মোট ছয়টি গাড়ি প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি।