চট্টগ্রামে আট ব্লগারের বিরুদ্ধে মামলা, পরে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে আট ব্লগারের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হওয়ার পর বিচারক তা খারিজ করে দিয়েছেন। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়। পরে বিকেলে আদালত মামলাটি খারিজের আদেশ দেন।মামলাটি দায়ের করেন এম এ হামিদ। তিনি নগরের টেরিবাজারের ব্যবসায়ী। হামিদ বোয়ালখালি উপজেলার স্থায়ী বাসিন্দা। খারিজ হওয়া ওই মামলায় যে আট ব্লগারকে আসামি করা হয় তাঁরা হলেন অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, আসিফ মহিউদ্দিন, আশরাফুল ইসলাম রাতুল, ইব্রাহিম খলিল সবাক, দেব নাথ, আরিফুর রহমান ও মামুনুর রশিদ।বাদির আইনজীবী আবু তাহের প্রথম আলো ডটকমকে বলেন, ‘ব্লগাররা তাঁদেও ব্লগে আল্লাহ ও মহানবীকে নিয়ে কটূক্তি করেছেন। এতে একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে বাদির ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এ কারণে দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় মামলাটি করা হয়।’