চট্টগ্রামে আসামি পালানোয় দুই কনস্টেবল বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আদালতের এজলাস থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।সাময়িক বরখাস্ত হওয়া দুই কনস্টেবল হলেন সাধন কান্তি দাস ও ভুবন চন্দ্র দেবনাথ। তাঁরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের আসামিদের তদারকের দায়িত্বে ছিলেন।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মঈনউদ্দিন প্রথম আলোকে বলেন, ডবলমুরিং থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় জনৈক আসামি আফসার হোসেন মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ওই আসামির জামিন বাতিল করেন। একপর্যায়ে আফসার পুলিশকে ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যান। এ কারণে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে কনস্টেবল সাধন ও ভুবনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।