চট্টগ্রামে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৩ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বোর্ডে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা আবারও পেছানো হয়েছে। ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর কারণে কালকের পরীক্ষাটি আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।এর আগে বিজু উত্সবের কারণে এ পরীক্ষাটি আরও একবার পিছিয়ে দেওয়া হয়েছিল।