চট্টগ্রামে ইউনিপেটুইউর তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের একজন আইনজীবীর করা মামলায় মাল্টি লেভেলিং ব্যবসা প্রতিষ্ঠান ইউনিপেটুইউ লিমিটেডের তিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আজ মঙ্গলবার এই পরোয়ানা জারি করেন।আসামিরা হলেন ইউনিপেটুইউ লিমিটেডের স্থানীয় প্রতিনিধি শিবলু, মুনতাসির হোসেন ও শহীদুজ্জামান। চট্টগ্রামের আইনজীবী মো. আজিজুর কবির দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি করেন।আদালত সূত্র জানায়, ইউনিপেটুইউ লিমিটেডের তিন কর্মকর্তা বেশি হারে মুনাফা দেওয়ার কথা বলে গত ২৪ জানুয়ারি ও ৪ মার্চ আইনজীবী আজিজুর কবিরের কাছ থেকে প্রায় এক লাখ ৭১ হাজার টাকা নেন। পাঁচলাইশ থানাধীন রমনা ট্রেড সেন্টারে টাকাগুলোর লেনদেন হয় বলে আরজিতে অভিযোগ করা হয়েছে।