চট্টগ্রামে ইউনিপেটুইউর ৬ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্টি লেভেলিং ব্যবসাপ্রতিষ্ঠান ইউনিপেটুইউ লিমিটেডের ছয় কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার শুনানির পর চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এ আদেশ দেন। এর আগে গত বুধবার আরেকটি মামলায় চার কর্মকর্তার বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ইউনিপেটুইউর ছয় কর্মকর্তা হলেন মাসুদুর রহমান, মোনতাসির হোসাইন, জুয়েল, হামিদুল হক, আজাদ ও সাইফুল ইসলাম। প্রতারণার মাধ্যমে ৮৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের মমতাজ বেগম ও খালেদা বেগম আজ আজ আদালতে পৃথক দুটি মামলা করেন। উভয় মামলায় পৃথক শুনানি শেষে আদালত বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।আদালত সূত্র জানায়, নগরের ডবলমুরিং থানার দক্ষিণ মাদারবাড়ি এলাকার আমিন শরীফের দুই মেয়ে মমতাজ বেগম ও খালেদা বেগম এই দুটি মামলার বাদী। আরজিতে বলা হয়, ১০ মাসে তিন গুণ লাভ দেওয়ার আশ্বাস দিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর তাঁদের কাছ থেকে ৪২ হাজার টাকা করে নেওয়া হয়। এখন কোনো টাকায় তাঁদের ফেরত দেওয়া হচ্ছে না, যা প্রতারণার শামিল।