চট্টগ্রামে ঈদের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রধান ঈদের জামাত সকাল আটটায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল নয়টায়। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় এম এ আজিজ স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সকাল আটটায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে।চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের ৪১টি ওয়ার্ডে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলররা প্রতিটি ওয়ার্ডের প্রধান ঈদ জামাতে উপস্থিত থাকবেন। এ ছাড়া লালদীঘি ময়দানে সকাল নয়টায় ঈদের জামাত হবে। এ ছাড়া নগরের বিভিন্ন ওয়ার্ড, পাড়া ও মহল্লার জামে মসজিদ এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রায় ২০০ জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদ জামাত হবে। এসব স্থানের মধ্যে রয়েছে গরীবুল্লাহ শাহ মাজারসংলগ্ন ঈদগাহ, খোশাল শাহ ঈদগাহ ময়দা, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ ঈদগাহ ময়দান, বদরপীর ঈদগাহ ময়দান, বায়েজিদ বোস্তামী মাজার মসজিদ, প্যারেড ময়দান, বালুচড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি করপোরেশন স্কুল ও কলেজ ময়দান, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান, ওয়াজেদিয়া হাইস্কুল মাঠ, বহদ্দারহাট ওয়াপদা কলোনি ময়দান, নূরুজ্জামান নাজির বাড়ি জামে মসজিদ, গাজী জামে মসজিদ মাইজপাড়া, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদ, খতিবের হাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, বিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, মাদানী শাহ মসজিদ, নাসিরাবাদ সরকারি স্কুল ময়দান ইত্যাদি।