চট্টগ্রামে উত্তপ্ত গলিত লোহায় দগ্ধ ৪ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুলশী থানাধীন বেবি সুপার মার্কেট এলাকার একটি স্টিল মিলে উত্তপ্ত গলিত লোহা পড়ে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। সরতে গিয়ে আহত হয়েছেন একজন। গতকাল মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে ইসলামিয়া স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কারখানায় কাজ করার সময় ইসমাইল (২৫), মো. ইলিয়াস (৩০), মো. ফালু মিয়া (৪৫), হাসান মিয়ার (২৫) গায়ে উত্তপ্ত গলিত লোহা পড়ে। এ সময় দৌড়ে সরতে গিয়ে আহত হন জাহাঙ্গীর আলম। রাত সোয়া তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ চারজনকে এবং অপরজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিত্সক মোহাম্মদ খালেদ জানান, ইসমাইলের শরীরের ৯০ শতাংশ পড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজনের শরীরের ১০ শতাংশ করে পুড়ে গেছে। জাহাঙ্গীরের পা ভেঙে গেছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।