চট্টগ্রামে একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলীতে গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসীরা জাহিদ (১৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে। পাহাড়তলীর সিডিএ মার্কেট এলাকায় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।জাহিদ ভাঙারি দোকানে চাকরি করতেন। তিনি পাহাড়তলী হাজি ক্যাম্প-সংলগ্ন রূপবান কলোনি এলাকার আবদুর রহিমের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে সিডিএ মার্কেটের পেছনে কয়েকজন দুর্বৃত্ত জাহিদকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁকে কুপিয়ে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ডবলমুরিং অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে জাহিদ খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্বৃত্তদের আটক করা যায়নি। তাদের আটক করা গেলে প্রকৃত কারণ জানা যাবে।