চট্টগ্রামে একটি বাস থেকে এক কেজি হেরোইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়নের (বিডিআর) সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ তল্লাশি চালানো হয় হয়।এতে জড়িত থাকার অভিযোগে শ্যামলী বাসটির চালক, সহকারী ও সুপারভাইজারকে আটক করে বিডিআর। তাদেরকে নগরের পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়। বাসটিও আটক করা হয়।কক্সবাজারের টেকনাফ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেনের তত্ত্বাবধানে চট্টগ্রাম রাইফেল ব্যাটালিয়নের কিছু সদস্য এ অভিযান পরিচালনা করেন।পাহাড়তলী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করেছে বিডিআর। তবে এখনো মামলা হয়নি। লে. কর্নেল মোজাম্মেল বলেন, ‘আমার কাছে খবর আসে কুষ্টিয়া থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসে করে হেরোইন আসছে। পরে সিটি গেট এলাকা থেকে বিডিআর সদস্যরা বাসটিতে তল্লাশি চালিয়ে এ হেরোইন উদ্ধার করে।’