চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশ পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ের সামনে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে বিএনপির আজ বৃহস্পতিবারের সমাবেশ পণ্ড হয়ে যায়। এ ঘটনায় পুলিশ মামুন নামের একজন বিএনপির কর্মীকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিএনপির কার্যালয়ের সামনে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সমাবেশ চলছিল। তখন দুপুর ১২টা ২০ মিনিটে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর পুলিশ লাঠিপেটা করে সমাবেশ পণ্ড করে দেয়।আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। আচমকা পুলিশ হামলা চালিয়ে সমাবেশ পণ্ড করে দেয়। পেছনে ককটেল বিস্ফোরিত হয়েছিল কি না তা জানি না। এ সময় পুলিশ মামুন নামের একজন বিএনপির কর্মীকে আটক করেছে।’